ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৪:২০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

এইচএসসি পরীক্ষার্থী আনিসার পাশে সরকার 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৭ জুন ২০২৫ শুক্রবার

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর পাশে সরকার 

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর পাশে সরকার 

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর পাশে দাঁড়িয়েছে সরকার। পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন আনিসা আহমেদ নামে সেই এইচএসসির শিক্ষার্থী। স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কারণে তিনি পরীক্ষার হলে ঢুকতে দেরি করে ফেলেন। তাই বসতে পারেননি পরীক্ষায়।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে যেতে দেরি হয় এক ছাত্রীর। এ কারণে তিনি প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি।

কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারায় ছাত্রী কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথমপত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘তার (ছাত্রী) এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’